কলি যুগের পরিবর্তন: টিনের চাল থেকে বিলাসবহুল দালানকোঠা, প্রশ্নের মুখে সমাজব্যবস্থা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["picsart"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"used_sources":{"version":1,"sources":[{"id":"348660854065201","type":"ugc"},{"id":"516334716009201","type":"ugc"}]}}

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
এক সময় সরকারি চাকরি মানেই ছিল সৎ জীবনযাপন, সীমিত আয়ে সংসার চালানো আর সন্তানদের মানুষ করার সংগ্রাম। তখনকার দিনে শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা কিংবা অন্যান্য পেশাজীবীদের অনেকেই সততা ও আদর্শকে মূলধন করে জীবন কাটাতেন। সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে অনেকের নিজের পায়ের চটিটুকুও ঠিক থাকতো না, তবুও তারা অন্যায়ের পথে হাঁটতেন না।
কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থাতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অল্প কয়েক বছরের ব্যবধানে টিনের চালের ঘর বদলে গড়ে উঠছে বিলাসবহুল দালানকোঠা। সাধারণ জীবনযাপন থেকে হঠাৎ করেই গাড়ি-বাড়ির মালিক বনে যাওয়ার পেছনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।
সমাজের সচেতন মানুষদের প্রশ্ন?
“এত অল্প সময়ে কিভাবে বদলে যায় জীবনের চিত্র?”
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, সাংবাদিকতা এমনকি বিভিন্ন পাবলিক সেক্টরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। কোথাও কোথাও শিক্ষক নিয়োগ বন্ধ রেখে নিজেরাই ক্ষমতার চেয়ারে বসে আছেন এমন ব্যক্তিরা, যাদের যোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন, আর প্রতিষ্ঠানগুলো হারাচ্ছে তাদের স্বচ্ছতা ও গৌরব।
একসময় বলা হতো,
“লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।”
কিন্তু বর্তমান বাস্তবতায় অনেকে আক্ষেপ করে বলছেন!
“দুর্নীতি করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।”
সমাজের এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের মতে, দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই পারে সমাজকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে।
















