চুয়াডাঙ্গা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম যোদ্ধার আত্মকথন: সত্যের পথে সাংবাদিকতা, নাকি অপসাংবাদিকতার বিস্তার!

Padma Sangbad
৩০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :

আমি একজন কলম যোদ্ধা।
নির্ভীক সংবাদ আর সততার শক্তিতে বিশ্বাস করি। সমাজের বাস্তবতা, মানুষের কষ্ট, অন্যায়-অবিচার এবং দুর্নীতির চিত্র তুলে ধরাই আমার দায়িত্ব। যা দেখি তাই লিখি কারণ কলম কখনো মিথ্যার কাছে মাথা নত করে না।
দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংবাদপত্রের প্রতিটি হেডলাইনে থাকে অঙ্গীকার, থাকে পরিবর্তনের স্বপ্ন। সত্য প্রকাশের প্রত্যয়ে সাংবাদিকরা দিনরাত কাজ করে চলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই মহান পেশার ভেতরেও ঢুকে পড়েছে কিছু অসাধু ব্যক্তি, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করছে।
আজ সমাজে দুটি শব্দ ব্যাপকভাবে আলোচিত।
“ভুয়া সাংবাদিক” এবং “হলুদ সাংবাদিক”।
ভুয়া সাংবাদিক কারা?
যাদের হাতে কোনো একটি পরিচয়পত্র বা কার্ড থাকলেও বাস্তবে তারা কোনো জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল কিংবা অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নয়, তাদের সাধারণত ভুয়া সাংবাদিক বলা হয়। এদের অনেকেই সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম, ভয়ভীতি প্রদর্শন কিংবা ব্যক্তিস্বার্থ আদায়ের চেষ্টা করে থাকে।
হলুদ সাংবাদিকতা কী?
যখন কোনো সাংবাদিক সত্য ও ন্যায়ের পথ থেকে সরে গিয়ে দুর্নীতি, অন্যায় কিংবা ক্ষমতার সঙ্গে আপোষ করে সংবাদ পরিবেশন করেন, তখন তাকে হলুদ সাংবাদিকতা বলা হয়। সত্য গোপন করে সুবিধাভোগীদের পক্ষ নেওয়া, টাকার বিনিময়ে সংবাদ প্রকাশ বা সংবাদ চেপে যাওয়া—এসবই হলুদ সাংবাদিকতার উদাহরণ।
সাংবাদিকতা পেশার সংকট
একসময় সাংবাদিকতা ছিল মানুষের অধিকার আদায়ের শক্তিশালী মাধ্যম। কিন্তু বর্তমানে কিছু ব্যক্তি এই পেশাকে ব্যবহার করছে অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে। বছর ঘুরতে না ঘুরতেই অনেকে বিপুল অর্থসম্পদের মালিক বনে যাচ্ছে। এতে সমাজে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে।
প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব
সত্যিকারের সাংবাদিক কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। তারা জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেন। ভয়, লোভ কিংবা চাপের কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশ করাই একজন আদর্শ সাংবাদিকের মূল শক্তি।
কলমের শক্তি বন্দুকের চেয়েও ভয়ংকর কারণ সত্যের ভাষা কখনো থেমে থাকে না। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করা এখন সময়ের দাবি।

আপডেট : ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬