চুয়াডাঙ্গা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Padma Sangbad
৬২

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মূল আসামি কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৮ মে) বিকেল সোয়া ৩টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুলতান মালিথার বসতবাড়ির দক্ষিণ পাশের উঠানে মাদক কেনাবেচার সময় অভিযান চালানো হয়।

অভিযানের সময় মূল আসামি বলিদাপাড়া গ্রামের সুলতান মালিথার ছেলে দিপু মালিথা (২৮) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার দুই সহযোগীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মশান বাজার এলাকার ওবাইদুর রহমানের ছেলে ফাহিমুজ্জামান তুষার আব্দুল্লাহ (২১) এবং গোপালপুর এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে আরিফুল মোল্লা (৩০)।

র‌্যাব জানায়, আটককৃতদের দেহ তল্লাশি ও ঘটনাস্থল তল্লাশি করে ২ হাজার ৮৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো অবৈধভাবে বিক্রি ও সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা যায়, টাপেন্টাডল একটি শক্তিশালী নেশাজাতীয় ওষুধ, যা দীর্ঘদিন ধরে তরুণ সমাজের মধ্যে অপব্যবহৃত হয়ে আসছে। এ ধরনের মাদকদ্রব্যের বিস্তার রোধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন এবং পলাতক দিপু মালিথার বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপডেট : ০৪:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬