চুয়াডাঙ্গা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Padma Sangbad
১৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা পর্যায়ে দুই দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিন মঙ্গলবার (১৯ মে) পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর মাঠে ক্রীড়া, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বুধবার (২০ মে) একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল খালেক আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক শাহিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান এবং দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।

প্রধান অতিথির বক্তব্যে শাহিন আলম বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বর্তমান প্রজন্মকে যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপডেট : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬