চুয়াডাঙ্গা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Padma Sangbad
২০

কুষ্টিয়া সংবাদদাতা।।
কুষ্টিয়ার ভেড়ামারায় মানবদেহের জন্য ক্ষতিকর জেলিযুক্ত (সিলিকা জেল) চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিষাক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার একটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়ি মাছের ওজন ও আকার বাড়ানোর উদ্দেশ্যে ক্ষতিকর সিলিকা জেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে মাছের সতেজতা ও ওজন বাড়াতে সিলিকা জেল ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রির আহ্বান জানান তিনি।

আপডেট : ০১:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬