চুয়াডাঙ্গা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

Padma Sangbad
২৪

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার হাফু ইসলামের ছেলে নয়ন (২০) এবং বন্দর বেলতলা পাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন (২২)। স্থানীয়রা জানান, তারা সম্পর্কে বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি কলাবোঝাই ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকার পিটিআই মোড় অতিক্রম করে চকশ্যামনগর এলাকায় পৌঁছালে একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তাদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ০১:৩০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬