চুয়াডাঙ্গা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চাকুসহ চার যুবক আটক

Padma Sangbad
১০

অনলাইন ডেস্ক।।
যশোর কোতোয়ালি থানা পুলিশ চাকুসহ চার যুবককে আটক করেছে। পুলিশ বলছে, তারা দুর্বৃত্ত। ত্রাস সৃষ্টির লক্ষ্যে চাকু নিয়ে ঘুরছিল। আটকরা হলেন, শহরের পূর্ব বারান্দী বিশ্বাসপাড়ার আফজাল হোসেন (২২), খলিল মল্লিকের ছেলে রেজাউল ইসলাম রাজু (২১), সিটি কলেজপাড়ার তরিকুলের বাড়ির ভাড়াটিয়া বাবুর ছেলে আমিনুল ইসলাম (২৫) ও মনিরুল ইসলাম (২৩)।

যশোর কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম বলেন, গত শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পান যে, রেলগেট সরকারি মুরগির খামারের সামনে কয়েকজন যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য সেখানে অবস্থান করছে এবং মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে পুলিশ দেখে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

আপডেট : ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬