চুয়াডাঙ্গা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

Padma Sangbad
১৭

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্তকে ঘটনার সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং সেটি হয়েছে।”

তিনি আরও বলেন, “১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আদালতের ছুটি থাকলেও নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত আদালতগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ১ জুন থেকেই রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে।”

এসময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, “এ ধরনের আচরণ কেউ কামনা করে না, এটি শোভনীয়ও নয়। এনসিপির সঙ্গে যা ঘটেছে, তা রাজনৈতিকভাবেই দেখা হচ্ছে।”

এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আয়োজিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। পরে নজরুলবিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ অন্যরা।

আপডেট : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬