ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড.ইসরাফিল শাহীনকে আটোয়ারীতে সংবর্ধনা প্রদান

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীনকে পঞ্চগড়ের আটোয়ারীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের আয়োজনে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আটোয়ারীর কৃতি সন্তান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীন। সাবেক ছাত্রনেতা মুক্তারুল আলম (মুক্তা)’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ),সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ ইউনুস আলী খাঁন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, মোঃ মতিয়র রহমান, শিক্ষাথর্ী মোঃ আকাশ আনসারি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড.ইসরাফিল শাহীন নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়কে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, যাতে শিক্ষাথর্ীরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে স্বত:স্ফুর্তভাবে এখানে ভর্তি হতে আগ্রহী হয়। শিক্ষা ও গবেষণার এমন এক অনন্য পরিবেশ তৈরী করতে হবে যাতে দেশের অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় বাদ দিয়েও শিক্ষাথর্ীরা স্বপ্ন নিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে তা সম্ভব। উপাচার্য বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক ছিলাম। তাই আমার ভেতরেও একটা সুস্থ প্রতিযোগিতা কাজ করে। আমাদের লক্ষ্য শুধু স্থানীয় ছেলেমেয়েদের ধরে রাখাই নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের মেধাবীদেরও এখানে টেনে আনা। তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারী নিয়োগ দেওয়া হবে। সততা,নিষ্ঠা,আন্তরিকতা ও কর্মদক্ষতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি অর্জন করা যায় না। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ড.ইসরাফিল শাহীন ১৯৬৪ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাঁটালী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। পরবতর্ীতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ নিয়ে এমএ পাশ করে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ২৯ বছর শিক্ষকতার পাশাপাশি দেশের জন্য অনেক মহৎ কাজ করেছেন।



















