চুয়াডাঙ্গা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Padma Sangbad
৪৬

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। “ আকর্ষণের মুখোশ উম্মোচন, নিকোটিন ও তামাক আসক্তি মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৩১ মে) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ। বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। তামাক ব্যবহারকারী ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। জনসচেতনতাবৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তামাকমুক্ত সমাজ গড়ে তোলার আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, তামাকমুক্ত দেশ গড়তে জনসচেতনতা উদ্বুদ্ধকরণ খুবই জরুরী, যুব সমাজের সৃজনশীলতা বিকাশের জন্য তামাক জাতের সবধরনের দ্রব্য ব্যবহার থেকে শিশুদের বিরত রাথতে অভিভাবকদের সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্তীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬