চুয়াডাঙ্গা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ

Padma Sangbad
১৩৩

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) জোরদার করণে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে ঝিনাইদহ ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির আওতায় এই ডায়লগের আয়োজন করা হয়।

এডভোকেসি ডায়লগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর আলোচকগণ আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় সম্পর্কে মতামত দেন। অ্যাডভোকেসি ডায়লগে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস।

উক্ত অ্যাডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আদালতের সিনিয়র সিভিল জজ জেলা লিগাল এইড অবন্তিকা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুর রহমান।

এছাড়া সমমনা ৩ টি স্থানীয় এনজিওর নির্বাহী পরিচালকগণ, সাংবাদিক সাজ্জাদ আহমেদসহ আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন প্রোগামের প্রতিনিধিগণ এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়া ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কার, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং সাব-সেন্টার ইনচার্জগণ।

এ অনুষ্টানের প্রতিবেদন উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাহিদুজ্জামান।

আপডেট : ০৩:২০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬