চুয়াডাঙ্গা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু

Padma Sangbad
১৬

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

নিহত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। মাত্র সাত দিন আগেই তিনি ওই আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত বিল্লাল প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার কক্ষে ডেকে নেন।

প্রথমে মিষ্টি খাওয়ার লোভ দেখালেও পরে শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে তাকে কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

এসময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনার ভয়াবহতায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়েন। অভিযুক্ত বিল্লালকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা সীমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

​বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র জানান, “যৌন নিপীড়নের অভিযোগে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিল। গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মারা গেছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।”

​এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছে প্রশাসন।

আপডেট : ০১:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬