চুয়াডাঙ্গা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষের অভাবে ভেঙে পড়েছে দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসার পাঠচিত্র

Padma Sangbad
৪৭

মোঃ আব্দুর রহমান অনিক: দীর্ঘদিন ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসার পাঠদান। যোগ্য অধ্যক্ষ নিয়োগ না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও চরম অস্থিরতা তৈরি করেছে।

শিক্ষকরা বলছেন, একজন অভিজ্ঞ অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, শিক্ষার্থীরাও একাডেমিক দিকনির্দেশনার অভাবে হতাশ।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্তমান এই “শিক্ষাপ্রতিষ্ঠানে চরমভাবে রাজনীতিকরণ হচ্ছে, যা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। অধিকাংশ শিক্ষার্থী এমন পরিবেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ খুঁজে পাচ্ছে না।”

শুধু মাত্র শিক্ষার্থীদের মধ্যেই নয়, শিক্ষকদের মধ্যেও দলীয় রাজনীতির প্রভাব জোরালোভাবে দেখা যাচ্ছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও এখনো এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একজন পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ না হওয়ায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ধস নেমেছে।অনেক দিন ধরে অধ্যক্ষের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম গুরুতরভাবে বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।।

আপডেট : ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫