চুয়াডাঙ্গা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও উদ্যোগকে গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

Padma Sangbad
১৪৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার ঘাটতি থাকলেও তাদের সদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া উচিত, দুর্বলতাকে বড় করে দেখার দরকার নেই। বুধবার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক সরকার গঠনের পক্ষে। কারণ রাজনৈতিক সরকার না থাকলে দেশের সমস্যা বাড়তে থাকে।

সম্প্রতি উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব ছিল, এটা সত্য। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা তাদের অভিজ্ঞতার ঘাটতি। আবার কিছু মানুষের অহংকারও কাজ করে। যেসব রাজনৈতিক দল আগে সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা রয়েছে। তাদের সঙ্গে পরামর্শ করা হলে আরও ভালো হতো।

তবে আন্তরিকতা নিয়ে সরকারের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, আমরা আন্তরিকতার কোনো ঘাটতি দেখছি না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা নিয়ে তিনি বলেন, এগুলো রাজনীতির অংশ। প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা থাকবেই। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। রাজনীতি থাকলেই দেশের অগ্রগতি হয়।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র মানেই হলো সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, শুনতে হবে। অনেক ক্ষেত্রে শতফুল ফুটতে দিতে হবে। তখনই ভালো সমাধান আসবে, সমাজে সুবাতাস বইবে।

এক ব্যক্তির হাতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব থাকা উচিত কি না—এমন প্রস্তাব প্রসঙ্গে ফখরুল বলেন, এটি একটি প্রস্তাব মাত্র। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আপডেট : ১১:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫