চুয়াডাঙ্গা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকায় পৌঁছাল অনূর্ধ্ব-১৯ ফুটবল দলকে বহনকারী ফ্লাইট

Padma Sangbad
১৬৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ফ্লাইট অবশেষে ভারতের কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছে। আজ মঙ্গলবার রাতে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে আজ বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইটটি শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।

আজ রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। পরবর্তীতে দলটি রাতে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দলের খেলোয়াড়রা সরাসরি বাফুফে ভবনে আসবে।

ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিক সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে যায় বাংলাদেশ। গত রবিবার অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

আপডেট : ০১:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫