চুয়াডাঙ্গা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ঘোষণা আন্দ্রে রাসেলের

Padma Sangbad
১০০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জানিয়ে দিয়েছেন জ্যামাইকার সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দু’টি টি-২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
৩৭ বছর বয়সী রাসেল ২০১৯ সাল থেকে শুধুমাত্র টি-২০ ফরম্যাটে খেলছেন। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৮৪টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
রাসেলের মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে ক্রিকেটভক্তরা ব্যাপক পরিচিত। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা আসলেই ডাক পড়ে ডানহাতি এই ব্যাটারের। সবাই হয়তো অপেক্ষায় ছিলেন ২০২৬ টি-২০ বিশ্বকাপের মঞ্চও কাঁপাবেন এই ক্যারিবীয় ব্যাটার।
কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের মাত্র সাত মাস আগে অবসরের ঘোষণা দিলেন রাসেল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা রাসেল বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করাটা আমার জীবনের সবচেয়ে গর্বের অর্জনগুলোর একটি। ছোটবেলায় কখনো ভাবিনি এই জায়গায় আসতে পারবো। কিন্তু যত খেলেছি, তত খেলাটাকে ভালোবেসেছি এবং বুঝেছি আমি কী অর্জন করতে পারি। এই অনুপ্রেরণাই আমাকে উন্নতির পথে ঠেলেছে।
নিকোলাস পুরানের পর দুই মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দ্বিতীয় হাইপ্রোফাইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হলেন রাসেল। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা রাসেলের এই সিদ্ধান্তে বরাবরের মতোই বিস্মিত।
ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাসেল।

আপডেট : ১১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫