চুয়াডাঙ্গা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ডিবির অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

Padma Sangbad

অনলাইন নিউজ ডেক্স।
যশোরের অভয়নগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড়ের উত্তর পাশে জনৈক জসিমের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায় যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল।
এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে আল আমিন শেখ (২৮) ও মোঃ বিল্লাল খাঁ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখ তার পরিহিত জিন্সের প্যান্টের পেছনের কোমরে গোঁজা অবস্থায় নিজ হাতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বের করে দেন। একই সঙ্গে তার প্যান্টের পেছনের বাম পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ তিনটি মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ জুয়েল গাজী (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন
১. আল আমিন শেখ (২৮), পিতা বাবু শেখ, মাতা রেশমা খাতুন, সাং—ধোপাদি মধ্যেপাড়া।
২. মোঃ বিল্লাল খাঁ (৩৬), পিতা—মোঃ নেছার আলী খাঁ, মাতা—রেবেকা বেগম, সাং—বুইকরা।
৩. মোঃ জুয়েল গাজী (৩০), পিতা—মোঃ মোক্তার গাজী, মাতা—মরিয়ম বেগম, সাং—ধোপাদি।
তিনজনেরই ঠিকানা থানা—অভয়নগর, জেলা—যশোর।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল।
এ ঘটনায় পরবর্তীতে যশোর জেলার অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপডেট : ০১:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬