চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে বাস খাদে পড়ার ১৮ ঘণ্টা পর হেলপারের মরদেহ উদ্ধার

Padma Sangbad
৮১

যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস উলটোভাবে খাদে পড়ে ১০-১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর হেলপার সবুজের মরদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৫৬৩৬) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোভাবে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হন। ওই রাতে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি কর্মীদল বাসটিকে উদ্ধার করার সময় একজনের মরদেহ দেখতে পান। উদ্ধার মরদেহটি বাসের হেলপার সবুজের।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বাসের নীচে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরিচয় এখনো মেলেনি। তবে ধারণা করছি, মরদেহটি সম্ভবত বাসের হেলপারের। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপডেট : ১২:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪