চুয়াডাঙ্গা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্তিত্বহীন হয়ে পড়ছে আওয়ামী লীগ

Padma Sangbad
১৬৮

অস্তিত্বহীন হয়ে পড়ছে আওয়ামী লীগ। দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগের এতো বড় বিপর্যয় কখনো আসেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরও আওয়ামী লীগ এতো বড় বির্যয়ের মুখে পড়েনি।
ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাড়ি যেটি বঙ্গবন্ধু যাদুঘর হিসেবে সংরক্ষিত ছিলো। সেই ঐতিহাসিক বাড়িটিও জনতার ক্ষোভের আগুনে পুড়ে গেল। এছাড়া ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদন ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
রাজনীতি সচেতনমহল বলছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকে কোথাও কোনো কথা বলতে শোনা যায়নি। দলের নেতাকর্মীদের শান্তনা, আশ্বাস বা দেশের মানুষের উদ্দেশ্যেও কোনো আহ্বান জানায়নি। তবে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই বিদেশে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। জয় বলেন, আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে। আমি মনে করি তিনি (শেখ হাসিনা) আর এসবে নেই। আমার পরিবার ও আমিও নেই, যথেষ্ট হয়েছে।
হতাশ, ভয়, আতঙ্কের মধ্যে জয়ের এই বক্তব্য মানসিকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। বঙ্গবন্ধুর পরিবারকে কেন্দ্র করে বর্তমান আওয়ামী লীগ আবর্তিত। শুধু তাই নয়, বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের গত প্রায় ৪৫(১৯৮১ থেকে) বছর ধরে সভাপতির দায়িত্বে আছেন তার মেয়ে শেখ হাসিনা। এক পর্যায়ে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পরিপূরক হিসেবে মনে করেন। দলে একচ্ছত্র আধিপত্য শেখ হাসিনারই। দল তারই উপর নির্ভরশীল ৷ এমনকি নেতাকর্মীদের অনেকের মধ্যেই ধারণা তৈরি হয় আওয়ামী লীগ শেখ হাসিনার দল, অনেককে বলতেও শোনা যেতো ”নেত্রীর দল” তাছাড়া দলে এই সময় তুলনামূলকভাবে শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতাও নেই যিনি বিধ্বস্ত, বিপর্যস্ত নেতাকর্মীর সামনে দাঁড়াবেন।
এই পরিস্থিতিতে শেখ হাসিনার পরিবার থেকে এ ধরনের বক্তব্য যেটা ভেতর থেকেও আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়ে উঠলো। এর ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এই আওয়ামী লীগের অস্তিত্ব পুনরুদ্ধারে নতুন করে ভাবতে হবে। যদিও বঙ্গবন্ধুর আদর্শকেই সামনে রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তবে সেই দাঁড়ানো সফল হলেও আওয়ামী লীগকে দীর্ঘ সময় অস্তিত্ব সর্বস্ব হয়ে থাকতে হতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।
মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় নেতারা জানান, জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তাঁরা হতাশ, বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন। তাঁরা মনে করছেন, শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দল ও নেতা-কর্মীরা বিপদে পড়েছেন। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে।
আওয়ামী লীগের কর্মীদেরও একই অবস্থা। কেউ কারো খবর রাখতে পারছেন না। কেউ আর এখন দল নিয়ে ভাবছেন না। দলের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ অস্তিত্বে ফিরবে কি না তাও কেউ জানেন না।
দলের নেতা, কর্মী, এমপি, মন্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভয়ে, আতঙ্কে আত্মরক্ষার জন্য যে যার মতো করে গা ঢাকা দিয়েছেন।

আপডেট : ০১:৫১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪