চুয়াডাঙ্গা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ ও কমিশন বৃদ্ধির দাবিতে ১৫-১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

Padma Sangbad
৭

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধ, বিক্রয় কমিশন পুনর্নির্ধারণ এবং বাজারে পড়ে থাকা লাখ লাখ অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় সচল করার দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সব ধরনের বিক্রি ও দোকানপাট বন্ধ রাখার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পরিবেশকেরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই দিনের ধর্মঘটের পরও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সভাপতি সেলিম খান বলেন, বর্তমানে এলপিজি খাতের মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি বাজারে সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে। ফলে বহু কোম্পানির কার্যক্রম বন্ধ কিংবা এলসি জটিলতায় থমকে থাকায় সারা দেশে লাখ লাখ সিলিন্ডার ডিলারদের কাছে অকেজো পড়ে রয়েছে। কোম্পানি বা সরকারের উদ্যোগ নিয়ে এসব সিলিন্ডারে গ্যাস রিফিল করে ডিলারদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে পৌঁছালে বাজারে সংকট কাটার পাশাপাশি ভোক্তারাও ন্যায্যমূল্যে গ্যাস কিনতে পারবেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত এলপিজির মূল্য তালিকা মেনে চলতে হবে এবং কোম্পানিগুলো যেন স্বঘোষিতভাবে দাম বাড়াতে না পারে তা নিশ্চিত করতে হবে। দাম সমন্বয়ের প্রয়োজন হলে তা অবশ্যই কমিশনের মাধ্যমেই সম্পন্ন করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ব্যবসায়ীদের ওপর ‘অযৌক্তিক জরিমানা ও হয়রানি’ বন্ধ করার জোর দাবি পেশ করা হয়।
সংবাদ সম্মেলন চলাকালেই বিইআরসি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাঁদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান এলপিজি ব্যবসায়ী নেতা সেলিম খান।

আপডেট : ০২:০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬