চুয়াডাঙ্গা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে -আইনমন্ত্রী আসাদুজ্জামান

Padma Sangbad
২৩

ঝিনাইদহ প্রতিনিধি।।

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩ টি অধ্যাদেশ জারী করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।

সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।

এছাড়া এই সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। এনসিপিকে পরামর্শ দেব, নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান তবে বিএনপি আপনাদের সহযোগীতা করবে ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ ইসলামসহ অন্যান্যরা ।

আপডেট : ০১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬