চুয়াডাঙ্গা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের যে কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন

Padma Sangbad
৭৭

আওয়ামী লীগের যে কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যারা পূর্বে আওয়ামী লীগ করতেন, তবে দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; তারাও বিএনপির সদস্য হতে পারবেন।
তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন।
তিনি আরও বলেন, ‘আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।’
অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রিজভী।

আপডেট : ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫