চুয়াডাঙ্গা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

Padma Sangbad
১৪৮

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।আজ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিন গেটে এই সমাবেশ শুরু হয়।

মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, ‘খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এই দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।’

এ সময় বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়ে’ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না।

সমাবেশে শহীদ খালিদ সাইফুল্লার পিতা ডা. কামরুল বলেন, ‘আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়? আমি বলতে চাই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হতে দেওয়া হবে না।’

এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। দেখা গেছে, বিকেল ৩টার কিছু আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল এসে সমাবেশে যোগ দেয়।

আপডেট : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫