আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম

নড়াইল প্রতিনিধি।।
বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল। টাকা লাগবে এমন কি কত গুলো এমপি লাগবে সেটার প্রস্তাবও দিয়েছিলো শেখ হাসিনা। ইসলামী আন্দোলন নিছক কয়েকটা এমপি মন্ত্রীত্বের জন্য এবং সম্পদ সম্মানের জন্য রাজনীতি করিনা। রাজনীতি করি একমাত্র ইসলামকে ধারন ও আল্লাহর জন্য। আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মারার হুমকি দিয়ে লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম ও মানবেতার মুক্তি দেশের কল্যাণের জন্য। প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার, সংখ্যনুপাতিক ( পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক জনসভায় পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম এ কথা বলেন।
বুধবার ৩০ জুলাই বিকালে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীরসাহেব চরমোনাই ।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আমির মাওঃ খায়রুজ্জামান এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর কেন্দীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা জামায়াতে আসির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়সার,ই সলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-১ আসনের মনোনীন সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-২ এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সেক্রেটারি ডাঃ এস এম নাছিরউদ্দিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
ভায় বক্তারা, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গনহত্যার বিচার শেষে সংখ্যনুপাতিক ( পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

























