চুয়াডাঙ্গা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সোমবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে

Padma Sangbad
১০৯

কয়েক দিন আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছর সাকিব আল হাসান, তামিম ইকবালদের দায়িত্বে থাকবেন তিনি।

ইংল্যান্ড সফর সামনে রেখে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন এ লঙ্কান কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রথম মেয়াদে সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের শেষের দিকে পদত্যাগের প্রায় ছয় বছর পর আবারও একই ভূমিকায় আসছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এ লঙ্কান কোচ।

আগামী ১ মার্চ শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজ। তার ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। সেখানে শিষ্যদের পারফরম্যান্স পরখ করবেন হাথুরুসিংহে।।

আপডেট : ১১:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩