চুয়াডাঙ্গা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আঘাতের চিহ্ন রেখে ‘আত্মহত্যা’ : মুজিবনগরে গৃহবধূর রহস্যময় মৃত্যু

Padma Sangbad
১৩৭

মুজিবনগর প্রতিনিধি।।

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রক্তাক্ত শরীরে গলায় ফাঁস দৃশ্যটি আত্মহত্যার মতো দেখালেও পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ির ঘর থেকে সুফিয়া খাতুন (৬০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় — যা স্বাভাবিক আত্মহত্যার চিত্রের সঙ্গে মেলে না।

স্বামী খেদের আলী জানান, আপন ভাই আখের আলীর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মাত্র আট দিন আগে, গত ৫ এপ্রিল, প্রতিপক্ষ দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়ে যায়। সেদিনের সেই হুমকিই আজ বাস্তবে রূপ নিয়েছে বলে তার আশঙ্কা।

দুপুরে মাঠ থেকে ফিরে নিজেই স্ত্রীর ঝুলন্ত ও রক্তাক্ত মরদেহ আবিষ্কার করেন তিনি।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপডেট : ০২:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬