চুয়াডাঙ্গা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, এলাকায় চাঞ্চল্য

Padma Sangbad
৮

নাটোর সংবাদদাতা।।
নাটোরের নলডাঙ্গায় মসজিদে ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চরবাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ওই মুয়াজ্জিন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে চরবাঙ্গালপাড়া গ্রামের একটি মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন সৈয়দ। আজান চলাকালীন কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সৈয়দ এলাকায় শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তিনি নিয়মিত মসজিদে আজান দেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আজান দেওয়ার মতো সময় মসজিদের ভেতরে তার ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০৪:৪৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬