চুয়াডাঙ্গা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

Padma Sangbad
১৯০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। ‘শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন,নিরাপত্তা সর্বত্র আমরা’ এই শ্লোগানকে বুকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল টহল সহ দুর্গা মন্ডপ ও ভোট কেন্দ্রে অবস্থান ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য সদস্য বাছাই করা হয়। গত বৃহস্পতিবার ( ০৫ অক্টোবর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে বাছাই প্রক্রিয়ায় স্মার্ট কার্ডধারী সাধারণ আনসার, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যেমন, স্মার্ট কার্ড, শর্টগান/অস্ত্র প্রশিক্ষণ সনদ,জাতীয় পরিচয় পত্র, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদপত্র সহ ছবি জমা নেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি পঞ্চগড় এর সহকারী কমান্ডেন্ট মোঃ তৌহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করেন, আনসার ভিডিপি কর্মকর্তা,পঞ্চগড় সদর মোঃ হাসানুর রহমান, বোদা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অবনিশ চন্দ্র মনি, তেঁতুলিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, দেবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরিণ আকতার, আটোয়ারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম লাকী, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ভিভিপি’র ইউনিয়ন কমান্ডার সহ দলনেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার দেওয়া তথ্য মতে, এবার আটোয়ারীতে ৩০ টি দুর্গা মন্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। পূজার ডিউটির জন্য ১৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে পুরুষ ১০৮ জন ও মহিলা ৬০ জন। অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলার মোট ৪৪ টি ভোট কেন্দ্রে ৫২৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এদের মধ্যে পুরুষ ৩৫২ জন ও মহিলা ১৭৬ জন।

আপডেট : ০৯:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩