চুয়াডাঙ্গা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Padma Sangbad
৭৮

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বর্তমানে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষ, শীতার্ত অসহায় বৃদ্ধ,শিশু সহ অসুস্থ ব্যক্তিরা প্রচন্ড ঠান্ডায় কাবু হয়েছে । শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা ভেবে আটোয়ারীর সন্তান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বারের পুত্র মোঃ আল আমিন রাজিব(৩৫) নিজস্ব অর্থায়নে কিছু কম্বল নিয়ে হাজির হয়েছেন অসহায় শীতার্ত মানুষের পাশে। সোমবার ( ১ ডিসেম্বর)বিকেলে কনকনে হিমেল বাতাস ও ঠান্ডাকে উপেক্ষা করে ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ আল আমিন রাজিব। এসময় তার পিতা আলহাজ্ব আব্দুল জব্বার, ছোটদাপ বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ(বাবলু), আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪