চুয়াডাঙ্গা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন

Padma Sangbad
৬২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬নং ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের মৃত রওশন আলী’র পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির উদ্দীন(৮৫) বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সোনাপাতিলা এলাকার কোটগজ বাজার সংলগ্নর্ব খোলামাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনকে রাস্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের মরদেহ ঢেকে দিয়ে রাস্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে পার্শ্ববতর্ী পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০৩০৪, গেজেট নং ৮৯১।

আপডেট : ০১:০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬