চুয়াডাঙ্গা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

Padma Sangbad
৭২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী( পঞ্চগড় ) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলীর সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান,আটোয়ারী থানার এসআই সম্রাট খান,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশুন্য করার নীল নকশা তৈরী করে। এজন্য এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবিরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দুর এগিয়ে যেত। বুদ্ধিজীবিদের আত্মহুতি এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সংবাদকমর্ীগণ উপস্থিত ছিলেন।।

আপডেট : ১০:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩