চুয়াডাঙ্গা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে শেখ রাসেল দিবস উদযাপন

Padma Sangbad
১৭০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মবার্ষিকী শেখ রাসেল দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, জয় সেট সেন্টার উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সহ অন্যান্য কর্মকর্তাগণ। পরে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সোহাগ রানা, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বও বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের কালরাতে বাবা-মা ও পরিবারের অন্যান্য স্বজনের সঙ্গে তাঁকেও নিষ্ঠুরভাবে হত্যা করে নরপিচাশরা। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় মুল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপডেট : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩