চুয়াডাঙ্গা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

Padma Sangbad
১৮৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০ টি ছোট নদী, খাল,জলাশয়ের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন,জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলধার রাখতে হবে। আমাদের দেশের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো। এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। জাতির পিতার পদাঙ্ক অনুসরন করে প্রত্যেক এলাকায় নদী,খাল,বিল,হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত “কমিউনিটি আই সেন্টার ” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক দপ্তরের অধিনে প্রশিক্ষনার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

আপডেট : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩