চুয়াডাঙ্গা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আবারো বেশী দামে ডিজেল বিক্রির অপরাধে ‘সুজন ট্রেডার্স’ এর ৩০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
১২৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও আবারো বেশী দামে জ্বালানী তেল (ডিজেল) বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মেসার্স সুজন ট্রেডার্সকে । প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় (৬ এপ্রিল) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের জনৈক কৃষক মোঃ রেজাউল ইসলাম এবং সর্দারপাড়া এলাকার ট্রাক্টর ড্রাইভার মোঃ বাবুল ওই দিন সন্ধ্যায় ডিজেল ক্রয় করতে আসেন। এ সময় সুজন ট্রেডার্সের কর্মচারীরা তাদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা প্রত্যক্ষ করেন ও প্রশাসনকে জানান। খবর পেয়ে ইউএনও এবং ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর অতিরিক্ত দামে জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে সুজন ট্রেডার্সের ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন কে ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
এদিকে ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু ব্যবসায়ী রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। উপজেলায় চলমান জ্বালানি সংকটে দিনরাত নির্ঘুম পরিশ্রম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউএনও রিপামনি দেবী এবং ওসি মোঃ মতিয়ার রহমান।

আপডেট : ০৮:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬