চুয়াডাঙ্গা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আবারো ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

Padma Sangbad
৫৩১

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে আবারো পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। ধৃত ওই মাদক কারবারীর নাম মাসুদ রানা সরকার (২৮)। সে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মোঃ শরিফ সরকারের ছেলে। আটোয়ারী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপজেলার জন্মভূমি পার্ক এলাকা থেকে মাদক কারবারী মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটোয়ারী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে আবারো ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর সোহেল রানা’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০ (ক) ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে । আটোয়ারী থানার মামলা নং- ০৯, তারিখ -১৪/০৪/২০২৬ ইং। আসামীকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ০৮:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬