চুয়াডাঙ্গা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এইচএসসি ও সমমান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন । আগামীকাল পরীক্ষা শুরু

Padma Sangbad
২০৪

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক(এইচএসসি) ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটোয়ারী উপজেলায় এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষাথর্ীর সংখ্যা ১ হাজার ৩৪৮ জন। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৬৪ জন এবং আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৪৪ জন পরীক্ষাথর্ী অংশ নেবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি বিএমটি’র ৩৮০ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আটোয়ারী বিএম কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষায় ৬০ জন পরীক্ষাথর্ী অংশ নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান আরো জানান, এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে দোকানের সকল কম্পিউটার ও ফটোকপি মেশিন বন্ধ রাখা সহ পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত দুরত্ব বজায় রেখে ১৪৪ ধারা জারী করেছেন উপজেলা প্রশাসন। এব্যাপারে নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে। এ বছরের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

আপডেট : ০১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬