চুয়াডাঙ্গা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২,৩৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবে

Padma Sangbad
৭৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড় ) প্রতিনিধি।। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ২,৩৫৫ জন পরীক্ষাথর্ী অংশ গ্রহণ করবেন মর্মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, আটোয়ারী উপজেলায় চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি ও সমমানে ২,৩৫৫ জন পরীক্ষাথর্ী পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ১,৭৩৮ জন সাধারণ, ২০৩ জন ভোকেশনাল ও ৪১৪ জন দাখিল পরীক্ষাথর্ী রয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ( কেন্দ্র কোড: আটোয়ারী-এ ৮৬৪) কেন্দ্রে ৬৭০ জন সাধারণ ও ১৩৯ জন ভোকেশনালের পরীক্ষাথী, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড: আটোয়ারী-বি ৮৬৫) কেন্দ্রে ৮১৮ জন সাধারণ পরীক্ষাথর্ী ও ৬৪ জন ভোকেশনালের পরীক্ষাথর্ী , মির্জাপুর উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড: আটোয়ারী-সি ৮৬৬)কেন্দ্রে ২৫০ জন পরীক্ষাথর্ী এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র কোড: আটোয়ারী- ৪২৯)কেন্দ্রে ৪১৪ জন দাখিল পরীক্ষাথর্ী পরীক্ষায় অংশ নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরো জানান, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রের প্রত্যেকটি কক্ষের পরীক্ষার পরিবেশ পরিস্থিতি কেন্দ্র সচিবের কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে অপরাধী শিক্ষক বা পরীক্ষাথর্ীর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনে বলেন, শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

আপডেট : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬