আটোয়ারীতে এসএসসি ও সমমান পরীক্ষায় ২,৫৬১ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩৬৮ জন পাশ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এবারের আটোয়ারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, এবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২হাজার ৫৬১ জন পরীক্ষাথর্ীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৬৮ জন । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। পরীক্ষায় ফেল করেছে ১ হাজার ১৯৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্রা:)মোঃ জাহিদুল ইসলাম জানান, আটোয়ারী উপজেলায় এবার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১,৯১৮ জন পরীক্ষাথর্ী অংশগ্রহণ করে ১,০৮০ জন পাস করেছে। এরমধ্যে ৮২ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৫৬.৩১ । অপরদিকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২৩৬ জন পরীক্ষাথর্ী অংশগ্রহণ করে পাস করেছে ১১৩ জন। ফেল করেছে ১২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৪৭.৮৮।
দাখিল পরীক্ষায় ১৩ টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০৭ জন পরীক্ষাথর্ী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৭৫ জন । এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। ফেল করেছে ২৩২ জন। পাসের হার ৪৩.০০।
উপজেলা মাধ্যমিক অফিসার বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। এ বিপর্যয় শুধু আটোয়ারীতে নয়, সারা দেশে একই অবস্থা। এবারের ফলাফলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটবে, আশা করি। সচেতন মহল বলছেন, এবারের ফলাফলে শিক্ষক-শিক্ষাথর্ীদের টনক নড়েছে।



















