চুয়াডাঙ্গা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এসি ল্যান্ড সহ তিনজনের বিদায় সংবর্ধনা

Padma Sangbad
৮২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সহকারী কমিশনার (ভূমি) ( এসি ল্যান্ড) সহ তিনজনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন আটোয়ারী অফিসার্স ক্লাব। শুক্রবার ( ০১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন অফিসার্স ক্লাব। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) শায়লা সাঈদ তন্বী পদোন্নতি পেয়ে আটোয়ারী থেকে বদলী হয়ে জয়পুর হাট জেলায় যোগদান এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক পদোন্নতি পেয়ে আটোয়ারী উপজেলা থেকে বদলী হয়ে পঞ্চগড় জেলায় যোগদান করায় বদলীজনিত বিদায় সংবর্ধনা জানানো হচ্ছে । অপরদিকে চতুর্থ শ্রেণি কর্মচারী মোঃ নুরল হক (নুরু) চাকুরী থেকে অবসরে যাওয়ার কারণে তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানানো হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি রাসেদুল হাসান । ডা. মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, বিদায়ী এসি ল্যান্ড শায়লা সাঈদ তন্বী। আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, অবসরজনিত বিদায়ী চতুর্থ শ্রেণি কর্মচারী নুরল হক(নুরু)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মুহ: আইনুল হক প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আটোয়ারীতে বিদায়ী এসি ল্যান্ড প্রশংসিত হয়েছেন। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তা একজন দক্ষ , অভিজ্ঞ ও দায়িত্ববান ব্যক্তি ছিলেন। আর চতুর্থ শ্রেণির কর্মচারী নুরু একজন সৎ, নিষ্ঠাবান দায়ীত্বশীল কর্মচারী ছিলেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তাদ্বয় ও কর্মচারীকে সম্মননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।।

আপডেট : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪