আটোয়ারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নব নির্মিত ভবন উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ডিসেম্বর)বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ভবনের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরষিদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ( অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন,পঞ্চগড় জেলার জনস্বা¯হ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মোঃ নাইমুল এহসান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বা¯হ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ,এ কে এম মেহেদী হাসান। এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক তত্বাবধান করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হৃষিকেশ রায়।























