চুয়াডাঙ্গা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Padma Sangbad
৪২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। “দুযোর্গ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় দুর্যোগকালীন জানমাল রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ , ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচাজ (ভারপ্রাপ্তর্) বিপ্লব হোসেন শাহ্ ,লিডার মোঃ কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া তাসনিম ও মিজওয়ানা জান্নাত মিনু প্রমূখ। বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎ করেই জনজীবনে আঘাত হানে। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হলে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত প্রস্তুতির কোনো বিকল্প নেই। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় জীবন রক্ষার কৌশল প্রদর্শন করে বিশেষ মহড়া পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষাথর্ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকমর্ীসহ সাধারণ দর্শনাথর্ীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬