চুয়াডাঙ্গা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। দেশব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এ কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং রাতকানা, হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৪৫ টি টিকা কেন্দ্রে মোট ১৭ হাজার ১শত ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮শত ৮৩ জন শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ২শত ৪৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, প্রতি টিকাদান কেন্দ্রে দুইজন করে মোট ২৯০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাবে। এভাবে পর্যায়ক্রমে চতুর্থ দিন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এভাবে লক্ষ্যভুক্ত সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলবে। অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দায়িত্ব শেষ নয়। এর পাশাপাশি শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো, বয়স অনুযায়ী নিরাপদ পানি, সুষম খাদ্য ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরী।

আপডেট : ১১:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬