চুয়াডাঙ্গা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। “ সত্যের পথে অর্ধশত পেরিয়ে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। দৈনিক করতোয়ার আটোয়ারী উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আতা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি। অন্যন্যের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, সদস্য শরীফ হোসেন চৌধুরী, মোঃ রাব্বু হক প্রধান, নাজমুল হক, শাহীন আহসান পিন্টু, কালবেলা প্রতিনিধি সালাম মোর্শেদী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথ চলায় দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য, ন্যায় ও জনস্বার্থের সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি আগামী দিনেও এগিয়ে যাবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়।

আপডেট : ১১:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬