চুয়াডাঙ্গা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযান ! আটক ৫

Padma Sangbad
৪৩৭

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ আবারো মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও বাংলা মদসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রেতাসহ ৫জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ অভিযাকারী টিম রোববার ( ১২ এপ্রিল) সন্ধায় উপজেলার রাধানগর ইউনিয়নের রবিন মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার মালিগাঁও বানপাড়ার জহর আলীর পুত্র চিহ্নিত মাদক কারবারী মোঃ মোস্তফা কামাল(৪০) এর বাড়ীতে মাদকদ্রব্য সেবনকালে মোস্তফা সহ আরো ৪ মাদকসেবীকে হাতেনাতে আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম বাংলা মদ ও কিছু গাঁজা উদ্ধার করে। অন্যান্য আটককৃতরা হলো- রাধানগর প্রধানপাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র মোঃ জাহিদুল ইসলাম(৩৫), দোহসুহ গ্রামের ডুকু মুরমু’র পুত্র রবিন মুরমু (২৮) , দক্ষিণ দুর্গাপুর (সাতপাকি) গ্রামের হাসান আলীর পুত্র মোঃ কাসেম আলী (৩০) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার প্রসাদপুর গ্রামের জগেন মুরমু’র পুত্র রঞ্জন মুরমু (২২)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মাদক বিরোধী অভিযানে ৫ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১০ (ক)/১৯ (ক)/ ২৪ (ক)/৪১ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-৮. তারিখ: ১৩/০৪/২০২৬ ইং। আসামীদের সোমবার (১৩ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আটোয়ারী উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে প্রতিনিয়ত পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযান অ্যাহত থাকবে।

আপডেট : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬