চুয়াডাঙ্গা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ও গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Padma Sangbad
১২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভাপতিত্ব করেন। প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, বিভিন্ন ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ০৯ সেপ্টেম্বর প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলার খেলার তারিখ ও স্থান উপস্থিত সবার পরামর্শক্রমে নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত মতে উপজেলার ৬ ইউনিয়নের প্রতিযোগিতা ইউনিয়ন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সভায় মাঠ সজ্জিতকরণ, খেলা পরিচালনা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেবেন। এ ছাড়া সভায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬, নতুন কঁুড়ি স্পোর্টস ও নজরুল বর্ষ নিয়েও আলোচনা হয়। বক্তারা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীদের সম্পৃক্তকরণ বিষয়ে আলোচনা করেন এবং সেই সাথে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং টুর্নামেন্টের প্রচার প্রচারণার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় ইউএনও রিপামনি দেবী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আটোয়ারীতে খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উপজেলা থেকে সেরা দল জেলায় পাঠানোই হবে আমাদের লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষাথর্ীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপডেট : ১২:৩২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬