চুয়াডাঙ্গা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Padma Sangbad
১৫৬

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার ( ২৩ জুন) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এতে সভাপতিত্ব করেন। খেলোয়ার ও দর্শকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা সহ ৬ ইউনিয়নের পৃথক পৃথক পতাকা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। শান্তির প্রতিক জোড়া কবুতর অবমুক্ত করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ সহ ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথর্ীবৃন্দ, খেলা পরিচালনাকারী টিম সহ গলমাধ্যমকমর্ীগণ উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪