চুয়াডাঙ্গা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বজ্রপাতে একজন চা শ্রমিক নিহত, আহত ২ এবং একটি বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি

Padma Sangbad
১৫২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজন চা শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে এবং এ বজ্রপাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, সকালে ওই এলাকার মোঃ শের আলী’র চা বাগানে কয়েকজন চা শ্রমিক চা পাতা কাটার কাজ করছিলেন। চা পাতা কাটা শেষ হলে পাতা নিয়ে ফেরার সময় বজ্রপাতে সারওয়ার্দী (২১) নামক এক যুবক নিহত হন। নিহত ওই যুবক সোনাপাতিলা এলাকার আব্দুস সামাদের ছেলে। এ সময় একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোস্তফা(৪৩) ও বাশারত আলীর ছেলে জহিরুল ইসলাম(৪১) আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। স্থানীয় স্কুল শিক্ষক শামসুল আলম জানান, চা শ্রমিকরা চা পাতা কাটার সময় আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে। পরে হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতের বিকট শব্দ শুরু হয়। এসময় কাজ শেষ করে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ার্দী সহ আরো দুই চা-শ্রমিক সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে সারওয়ার্দী মারা যায়। এসময় অপর দুজন আহত হয়। পরে অন্যান্য চা-শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে বাড়ীত নিয়ে আসে। আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তাহের মোঃ দুলাল জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফন করবে তার পরিবার। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান। অপরদিকে উপজেলার ৩২ নং ছাট বারআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোজি পারভীন জানান, সকালে বজ্রপাতের ঘটনায় এ বিদ্যালয়ের ভবন ফেটে গেছে, বিদ্যালয়ে মনিটর, রাউটার, ফ্যানসহ বৈদ্যুতিক অন্যান্য সরঞ্জাম বজ্রপাতে পুড়ে গেছে। বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন সহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যাওয়ার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান নিশ্চিত করেছেন।

আপডেট : ১১:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬