চুয়াডাঙ্গা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Padma Sangbad
৭৮

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মৃত মিশির উদ্দীন আহম্মেদ এর  পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ময়নউদ্দীন আহম্মেদ (৭৫) বার্ধক্যজনিত কারণে বুধবার ( ০৫ জুন) দুপুরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২পুত্র ও ৩ কন্যা সন্তান,নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।  ওই দিন সন্ধায় পানবাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান  উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওসি মোঃ মুসা মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ময়নউদ্দীন আহম্মেদ কে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পার্শ্ববতর্ী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪