চুয়াডাঙ্গা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

Padma Sangbad

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট)বিকেলে আটোয়ারী উপজেলা নিজস্ব কার্যালয়ে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাবেক সাংগঠনেক সম্পাদক আব্দুল্যাহেল বাকী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক আপোসহীন নেত্রী। তিনি জীবনের দীর্ঘ সময় দেশের মানুষের ভোটাধিকার আদায় এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও নীতি-আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে বিএনপি রাজপথে লড়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার প্রমাণ হচ্ছে, তাঁর মৃত্যুর পর এদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠিত হয়েছে। এত জনপ্রিয়তার পরেও তিন বারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ সরকার বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। তাঁকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, আমি বিদেশ যাব না। যদি মৃত্যু হয় এ দেশের মাটিতেই হবে। তাই , আল্লাহ তায়ালার ইচ্ছায় এদেশের মাটিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যু হয়েছে।

বক্তারা বেগম খালেদা জিয়া’র দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং দেশ গঠনে তাঁর ভূমিকার নানা দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬