আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় মৃত্যু আমিরুল ইসলাম(৫৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা গ্রামের মাছুয়ারপাড়ার মৃত রাইত’ুর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, সোমবার (৩০ জুন) দুপুরে ভাতিজা মিজানুরের সাথে মটরসাইকেল নিয়ে পার্শ্ববতর্ী একটি এতিমখানায় যায়। এতিমখানা থেকে বাড়ী ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় আমিরুল ইসলাম। প্রত্যক্ষদশর্ী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় আহত আমিরুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে । তার ভাতিজা মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার ও স্থানীয়দের কারো কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা হয়নি। সোমবার সন্ধায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আমিরুলের লাশ দাফন করা হয়েছে।





















